কাল বন্যার্তদের জন্য গাইবে জলের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার্ত মানুষের জন্য অর্থ সংগ্রহে কাল বুধবার শিল্পকলায় গাইবে জলের গান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করছে জলের গান ফ্যান ক্লাব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠান। দর্শনীর বিনিময়ে যে কেউ এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। ফ্যাশন হাউস ‘দেশাল’-এর ঢাকার সব শাখায় টিকিট পাওয়া যাবে। বিকাশের মাধ্যমেও কেনা যাবে টিকিট। বিকাশের জন্য ০১৭১২৯৬৯৩০৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
এমন সামাজিক উদ্যোগে জলের গানের এগিয়ে আসা নিয়ে দলটির সদস্য সাইফুল জার্নাল বলেন, ‘একটা মহৎ লক্ষ্য সামনে রেখে আমরা এই কনসার্টে গাইব। সারা দেশে বন্যার্ত মানুষের সাহায্যার্থে জলের গানের এই বিশেষ শো অনুষ্ঠিত হবে। সবাই মিলে যেন বন্যার্ত মানুষের জন্য ভালো কিছু করতে পারি।’